রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে ইউপি নির্বাচন, আওয়ামী লীগের ৯জন বিদ্রোহী বহিষ্কার

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭৮ বার পঠিত

আসন্ন চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়নের ৯ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যহতি ও চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম হায়দার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত অব্যহতি ও চূড়ান্ত বহিষ্কারের সুপারিশকৃত ৯ বিদ্রোহী প্রার্থীর নামের তালিকা গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেয়া হয়। এ সিদ্ধান্তের লিখিত আদেশটি পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বহিষ্কৃতরা নেতারা হলেন- উপজেলার টগবী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিমউদ্দিন হাওলাদার, টগবী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাচিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরব মিয়া, বড় মানিকা ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-আমিন, আসাদুজ্জামান বাবুল, (দেউলা) কার্যনির্বাহী সদস্য, উপজেলা আ’লীগ, কাজী কামাল হোসেন, (কুতুবা) ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, উপজেলা আ’লীগ, হাসননগর ইউনিয়নের সহ-সভাপতি মানিক হাওলাদার, হাসননগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশিদ ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন সরদার।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, পদ-পদবিহীন যে সমস্ত আওয়ামী লীগ সমর্থক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও আওয়ামী লীগ থেকে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..