বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

গাইবান্ধায় ইয়াবাসহ আটক ১

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৮৪৮ বার পঠিত

গাইবান্ধা সাঘাটা উপজেলায় ৪৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

২২ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১২ থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার পদুমশহর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহিম একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

যৌথ বাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের পদুমশহর এলাকায় পরিচালানো করা হয়। এসময় অব্দুর রহিমের শয়ন ঘরের মেঝের মাটির নীচ থেকে ৪৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। পরে মাদকসহ অব্দুর রহিমকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম বলেন, আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..