শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

বিপিএল এ মাশরাফীকে নিয়ে সবার উচ্ছ্বাস আকাশছোঁয়া

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৬১৯৯ বার পঠিত

লম্বা সময় ধরে ক্রিকেটে নেই। সর্বশেষ বাইশ গজে খেলেছেন গত বছরের ১৮ ডিসেম্বর। লম্বা বিরতির পর আসন্ন বাংলদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য প্রস্তুত হচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে, বিপিএল শুরুর আগেই তাঁকে নিয়ে সবার উচ্ছ্বাস আকাশছোঁয়া।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান মনে করেন, মাশরাফীর সঙ্গে যাঁরা খেলবেন, তাঁরা ভাগ্যবান। একই সঙ্গে তিনি জানান, মাশরাফী খেললে বিপিএলের আকর্ষণ অনেক বেড়ে যায়।

দীর্ঘ ১২ মাস পর বিপিএলে দেখা যাবে মাশরাফীকে। তাঁর খেলার খবর গণমাধ্যমকে জানিয়েছেন আকরাম খান। সাংবাদিকদের তিনি বলেন, ‘মাশরাফি তো আছেই… কেন খেলবে না? আইকন ক্রিকেটার থাকবে আশা করছি। ছয় জন আইকন তো থাকবে। শুক্রবারের মধ্যেই সব জানা যাবে।’

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ককে নিয়ে আকরাম খান বলেন, ‘মাশরাফি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। আমি মনে করি, ওর সঙ্গে খেলাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। ও অনেক অভিজ্ঞ। ও অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভ করেছে। ও খেলা মানে আকর্ষণ কিন্তু অনেক বেড়ে যায় বিপিএলে, যেহেতু ও আমাদের অন্যতম সেরা প্রতিতাভাবান খেলোয়াড়। আমার মনে হয়, যারা ওর সঙ্গে খেলতে পারবে, তারা সত্যিই সৌভাগ্যবান।’

শোনা যাচ্ছে, বিপিএলে মাঠে নামার জন্য ওজন কমিয়েছেন সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই স্কিল অনুশীলন শুরু করবেন এই তারকা পেসার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..