শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর

সুস্থ হয়ে উঠেছেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৫৮ বার পঠিত
ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন ভালো। সুস্থ আছেন আর চাইলেই এখন বাসায় যেতে পারবেন।এমনটা জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য কোষাধ্যক্ষ বক্ষব্যাধি (রেসপিরেটরি) মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোঃ আতিকুর রহমান।

ঠান্ডা জ্বর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের । পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আবার হাসপাতালে আশা লাগতে পারে, তাই হাসপাতালে রাখা হয়েছে। তার চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মেডিকেল বোর্ডের ওই সদস্য আর ও বলেন, আমরা চাই উনি একটু বিশ্রাম নিন। বাসায় গেলে ব্যস্ত হয়ে পড়বেন। যে কারণে হাসপাতালে রাখা হয়েছে।

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় বুধবার ১০ সদস্যের মেডিকেল বোর্ড এর প্রথম বৈঠক হয়। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয় ।সেই পরীক্ষার ফল মেডিকেল বোর্ডের হাতে রয়েছে ।সে অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে (বিএসএমএমইউতে) ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের‌ ওই সময় তার হৃদপিন্ডের রক্ত নালীতে তিনটি ব্লক ধরা পড়ে। তারপর সিঙ্গাপুরের দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রায় আড়াই মাসের দীর্ঘ চিকিৎসার পর ২০১৯ সালের ৬ মে সুস্থ হয়ে দেশে ফেরেন এই মন্ত্রী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..