বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড়

সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা

ফাতিমা আক্তার মিম, ​কাঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের গণমানুষের আস্থাভাজন নেতা ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা অসহায় মানুষের সহায়তায় আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

​সম্প্রতি কাঠালিয়া উপজেলার ৪ নম্বর কাঠালিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ আউরা গ্রামে সাধারণ মানুষের সামাজিক ও মানবিক বিভিন্ন প্রয়োজনে তিনি ধারাবাহিকভাবে আর্থিক ও সামাজিক সাহায্য প্রদান করে যাচ্ছেন। এলাকার প্রান্তিক ও সুবিধাভোগী জনগণের যেকোনো সংকটে পাশে দাঁড়ানোকে তিনি সবসময় নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

​এ বিষয়ে মুঠোফোনে মো. হাবিবুর রহমান সেলিম রেজা জানান, “সুদূর প্রবাসে থাকলেও আমার মন-প্রাণ সবসময় কাঠালিয়া-রাজাপুরের খেটে খাওয়া মানুষের পাশেই থাকে। সাধ্যানুযায়ী এলাকার মানুষের যেকোনো দরকারে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। জনগণের এই প্রীতি ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা।”

​তাঁর এই মানবিক ও সহযোগিতামূলক সামাজিক উদ্যোগে কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁর এই নিঃস্বার্থ সহায়তা অনেক অসহায় ও দুস্থ পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..