কিশোরগঞ্জের তাড়াইলে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের (কওমি মাদরাসা) শিক্ষকদের নিয়ে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদ, তাড়াইল, কিশোরগঞ্জ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল আরাবিয়ার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। ইমাম উলামা পরিষদ, তাড়াইলের সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিন, ইতমিনান বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মুফতি মুসা খান, নাদিয়াতুল কুরআন মাদরাসা, পাঁচবাড়ীয়া, নান্দাইলের মুহতামিম মাওলানা আমরুল্লাহ, তাড়াইল সহিলাটি জামে মসজিদের খতিব ও শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান এবং বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসা, কিশোরগঞ্জের প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদ, তাড়াইলের সভাপতি মাওলানা আবদুর রউফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদ, তাড়াইল, কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।
দিনব্যাপী কর্মশালায় কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা, পাঠদান পদ্ধতি, শিক্ষকদের দায়িত্ব ও পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন স্বতন্ত্র কওমি মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।