রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

অবশেষে সার্জেন্ট মেয়ের মামলা নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৬২২৬ বার পঠিত

রাজধানীতে প্রাইভেটকার চাপায় বিজিবি অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং এর পা হারানোর ঘটনায় দুই সপ্তাহ পর মামলা গ্রহণ করেছে পুলিশ। আহতর মেয়েন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহুয়া হাজং বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে মামলাটি নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওসি নুরে আজম মিয়া। মামলায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান।

উল্লেখিত, ২ ডিসেম্বর মনোরঞ্জন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বনানী চেয়ারম্যান বাড়ি ইউলুপে। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মারাত্মক আহত হন মনোরঞ্জন। হাসপাতালে নেওয়ার পর প্রথমে তার ডান পায়ের গোড়ালি পর্যন্ত এবং পরের সংক্রমণ হয় হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। আগে থেকে হার্টের রোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তা হয়েও মহুয়া তার বাবার দুর্ঘটনা মামলা দায়ের করতে দ্বারে দ্বারে ঘুরছেন। এ নিয়ে দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে ঘটনার দুই সপ্তাহ পর মহুয়ার মামলা নিল থানা পুলিশ।

অভিযোগ আছে ,যে গাড়ির ধাক্কায় মনোরঞ্জন মহুয়া আহত হন, সে গাড়িটিতে একজন বিচারপতি ছেলের চালাচ্ছিলেন এ কারণে পুলিশ মামলা নিচ্ছিলেন না।

সময় লাগার কারণ জানতে চাইলে গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পরে আমরা অভিযোগ পেয়েছি, কিন্তু যাচাই করার প্রয়োজন ছিল। আমরা যাচাই-বাছাই করে মামলা নিয়েছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..