বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ভোটের মাধ্যমে মসজিদের কমিটি গঠনের সিদ্ধান্ত

আমতলী (বরগুনা) সংবাদদাতা:
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩৫ বার পঠিত
ভোটের মাধ্যমে মসজিদের কমিটি গঠনের সিদ্ধান্ত------------------ ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকার বায়তুল আমান জামে মসজিদের কমিটি গঠনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন মুসল্লিরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদের মুসল্লিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের জন্য ফরম বিতরণ করা হবে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর। ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর (সোমবার) আসরের নামাজ পর্যন্ত।

মসজিদের মুসল্লিদের সিদ্ধান্ত অনুযায়ী খতিব ও ইমামকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে মসজিদ কমিটির নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন মাওলানা আবু জাফর মাস্টার।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা মো. রুহুল আমিন টিপু গত মাসে কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে নিজেকে সভাপতি দাবি করে মসজিদের একটি কমিটি গঠন করেন। তবে ওই কমিটি সাধারণ মুসল্লি ও অপর দুই সম্ভাব্য প্রার্থী মো. মনির খান ও মো. নূর উদ্দিন গ্রহণ না করায় বিরোধ দেখা দেয়।

মসজিদ কমিটির সাবেক সভাপতি মো. ইউনুস তালুকদার বলেন, “একই পদে তিনজনের দাবির কারণে বিরোধ তৈরি হয়েছিল। পরে মুসল্লিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেন।”

স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগে মসজিদ কমিটি নিয়ে বিভাজন ও বিরোধের অবসান ঘটবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..