শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

সড়ক দুর্ঘটনা নাকি হত্যা? মুরাদনগরে এক বছর পর কবর থেকে লাশ উত্তোলন

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩৮ বার পঠিত
এক বছর পর কবর থেকে লাশ উত্তোলন ----------------------- ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ মৃত্যুর এক বছর ১২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ লাশ উত্তোলন করা হয়। পরে বিকেল ৫টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান।

নিহত যুবক শফিউল্লাহ (১৮), উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর বিকালে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মোটরসাইকেলে করে মুরাদনগর থেকে হোমনায় খেলা দেখতে যাচ্ছিলেন। পথে রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে গেলে ঘটনাস্থলেই শফিউল্লাহ নিহত হন এবং গুরুতর আহত সোহাগকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

প্রথমে বিষয়টি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা হিসেবে দেখা হলেও ঘটনার এক মাস পর নিহত শফিউল্লাহর বাবা মোস্তাফিজুর রহমান আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, বড় আলীরচর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে সিএনজি চালক মাইন উদ্দিন পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে বেপরোয়া গতিতে সিএনজি চালিয়ে শফিউল্লাহদের মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেন। এতে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মিয়া নিহত হন।

মোস্তাফিজুর রহমানের মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে শফিউল্লাহর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে একই ঘটনায় নিহত সোহাগ মিয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ উত্তোলন করা হয়নি।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান বলেন, আদালতের নির্দেশে যথাযথ প্রক্রিয়ায় শফিউল্লাহর লাশ উত্তোলন করা হয়েছে। সোহাগ মিয়ার লাশও উত্তোলনের নির্দেশ ছিল, তবে তার পরিবার এতে রাজি না থাকায় প্রক্রিয়াটি আর সম্পন্ন করা যায়নি।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..