রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাঠালিয়া উপজেলায় সমাজসেবক আতিকুর রহমান রুবেলের প্রচেষ্টায় নানা অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন আটক!

নির্বাচনে দাঁড়াচ্ছেন গায়ক আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৬৪ বার পঠিত
সংগীতশিল্পী আসিফ আকবর --------------------- ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী আসিফ আকবর গানের মানুষ হলেও এক সময় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তার ইচ্ছে ছিলে ক্রিকেটার হবার। তবে সে স্বপ্নপূরণ না হলেও ক্রিকেট নিয়েই আসিফের জন্য আসলো সুখবর। এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন এ গায়ক। পাশাপাশি বিসিবির পরিচালক পদের জন্যও প্রার্থী হবেন তিনি।

নব্বই দশকের শুরুতে আসিফ আকবর ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। স্কুলজীবন থেকেই কুমিল্লা লীগে অংশ নিয়েছেন। কুমিল্লা জিলা স্কুলে নির্মাণ স্কুল ক্রিকেটে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্তঃকলেজ ক্রিকেটে আসিফ ছিলেন অধিনায়ক। খেলা ছেড়ে গানে মন দেননি, তাই মাঠের সঙ্গে তার যোগাযোগ এখনও অব্যাহত।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা আসিফ আকবর বলেছেন, একসময় কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের দাপট ছিল। অথচ ঢাকার এত কাছের জেলা হয়েও আমরা সব হারিয়েছি। কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লীগ হয় না, এটা ভাবা যায়! বিসিবিতে যদি আসতে পারি, সবার আগে আমার লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যাওয়া, যেন জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব থাকে।

তিনি বলেছেন, কুমিল্লার ছেলে-মেয়েরা এখন আর মাঠমুখী নয়। মাদক একটা ভয়ংকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। এসব হয়েছে শুধু বাচ্চাদের মাঠমুখী করা যায়নি বলে। আমাদের সন্তানেরা খেলার জায়গা পায় না, অথচ আমরা স্টেডিয়াম ভাড়া দিই ঢাকার ফুটবল ক্লাবকে! আমি চেষ্টা করব মাঠে খেলা ফিরিয়ে কুমিল্লার ক্রিকেট এবং তরুণসমাজের জন্য কিছু করতে।

শুধু কুমিল্লা নয়, বিসিবির পরিচালক হলে চট্টগ্রাম বিভাগের সব জেলার ক্রিকেটেও অবদান রাখতে চান আসিফ। তিনি জানান, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদুপর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই ক্রিকেট প্রতিভার অভাব নেই। আমি মনে করি, প্রতিটি জেলার ক্রিকেট নিয়েই ভিন্ন কিছু করার সুযোগ আছে।

জনপ্রিয় এ গায়ক বলেন, নিজে কাউন্সিলর হওয়ার জন্য আগ্রহী ছিলেন না। কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধে শেষ পর্যন্ত দায়িত্ব নেন তিনি। ক্রিকেট আর ক্রিকেটারদের প্রতি সব সময়ই একটা আবেগ কাজ করে আমার। নিজে খেলেছি, খেলাটাকে ভালোবাসি…হয়তো সে জন্যই। তবে কাউন্সিলর হওয়ার বা বিসিবির নির্বাচন করার আগ্রহ আমার কখনোই ছিল না। এবার কুমিল্লার সংগঠক, সাবেক–বর্তমান খেলোয়াড়েরা মিলে আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমি যেন দায়িত্বটা নিই। সে কারণেই কাউন্সিলর হয়েছি, নির্বাচনও করব।

আগামী ০৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন আসিফ আকবর। তিনি জানিয়েছেন, এখানে আমার টানা ১৪টি শো আছে। দুটি হয়েছে, আরও ১২টি আছে। গান আমার পেশা, এটা তো ছাড়া যাবে না! এখান থেকেই আমি ই–ব্যালটের মাধ্যমে ভোট দেব। কাউন্সিলরদের সঙ্গে কথা বলা শুরু করেছি। তারাও আমাকে আশ্বস্ত করছেন।

জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং রোববার (২৮ সেপ্টেম্বর) জমা দিতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..