মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮২৭ বার পঠিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন.................................ছবি: সংগৃহীত

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা জানান।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনূকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা চাই। এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে। এ ছাড়া প্রবাসী, নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করবো। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে এবার। সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ করে এ নির্বাচন করতে চাই।

উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টায় ইলেকট্রনিক মিডিয়া ইসির সংলাপ শুরু হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু হবে।

একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী, জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করছে ইসি।

এর প্রেক্ষিতে আগামীকাল ০৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে৷ এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..