শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

লক্ষীপুরে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা

লক্ষীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬২৬৭ বার পঠিত

লক্ষীপুর রবিন হোসেন (২০) নামে এক ইটভাটা শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বিষপান করে সে। পরে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, কাজে না যাওয়ায় সকলে তার বড় ভাই লিটন হোসেন তাকে বকাঝকা করে। এতে অভিমান করে বাড়ির পাশের ফসলি মাঠে গিয়ে বিষপান করেন রবিন।

সে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামের হারুন চৌকিদার বাড়ির মৃত বাহার উদ্দিনের পুত্র। পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন ইটভাটায় কাজ করার জন্য ভাটা থেকে অগ্রিম টাকা নেয়। কিন্তু সে ভাটায় কাজে না গিয়ে এদিক-সেদিক ঘোরাঘুরি করে। এনিয়ে তার বড় ভাই লিটন তাকে বকাঝকা করে।

এতে রাগান্বিত হয়ে রবিন রবিবার সকালে বিষপান করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুসাইন ভুলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল এবং হাসাপাতালে গিয়ে খোঁজ-খবর নিই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু ডায়েরি হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..