বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩৮ বার পঠিত
অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার.....................ছবি সংগৃহীত

সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম পরে নিজেদের সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের মূলহোতা মো. নাজমুল হাসান ওরফে জিম (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

বুধবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম এলাকায় র‍্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, নাজমুল দীর্ঘদিন ধরে নিজেকে কখনও সেনাবাহিনী, কখনও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে অনলাইনে মানুষের বিশ্বাস অর্জন করত। ভিডিও কলে ইউনিফর্ম পরে কথা বলার পাশাপাশি কখনও নারী সৈনিক সেজে নারীর কণ্ঠে প্রতারণা চালাত সে। এই কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নাজমুল।

বাদীর করা মামলার তথ্য অনুযায়ী, নাজমুল ও তার সহযোগীরা সেনা সদস্য পরিচয় দিয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৫ লাখ টাকা দাবি করলে সন্দেহের সৃষ্টি হয় এবং প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা (নং ০৩/১৭৭, তারিখ: ০৭/১১/২০২৫) দায়ের করা হয়।

গ্রেফতারের সময় নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, একাধিক মোবাইল ফোন, মেয়েদের পরচুলা, মেকআপ সেটসহ বিভিন্ন প্রতারণার আলামত উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন,
এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।জনগণকে সচেতন থেকে এমন ভুয়া পরিচয়ের ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..