রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

তাড়াইলে বিএনপির উদ্যোগে বিজয় দিবস উদযাপন: আনন্দ-উল্লাসে মুখরিত সর্বস্তরের নেতাকর্মী

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮২৬ বার পঠিত
তাড়াইলে বিএনপির উদ্যোগে বিজয় দিবস উদযাপন: আনন্দ-উল্লাসে মুখরিত সর্বস্তরের নেতাকর্মী-----------------------------ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সকাল থেকেই তাড়াইল সদর বাজার ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিকেলে দলীয় ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায় সুসজ্জিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তাড়াইলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল মাহমুদ শোয়েব, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, মোঃ হাকিম রানা, মোঃ রকিবুর রহমান রুজন, মোঃ মামুন হাসানসহ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক রবিউল হক আউয়াল ও আকরাম হোসেন পারভেজ, সদস্য তানবীর আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল, শ্রমিক দলের সভাপতি মোঃ কাইয়ূম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব মোঃ সগির মিয়া, মহিলা দলের আহ্বায়ক মোছাঃ দিলোয়ারা খানম এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে তাড়াইল উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয় দিবসের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..