সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

জাপানে ক্লিনিকে অগ্নিসংযোগ, মৃত্যু ২৫ এর উপরে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬০৭৮ বার পঠিত

জাপানে একটি মানসিক রোগ চিকিৎসা ক্লিনিকে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় গত শুক্রবার অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

আজ মঙ্গলবার সর্বশেষ যার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তার বয়স ২০ এর ঘরে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, যিনি আগুন লাগিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে সেই ৬১ বছর বয়সী ব্যক্তি এবং এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে ওসাকা পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার পুলিশের এক কর্মকর্তা জানান, ক্লিনিকের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন ওই ব্যক্তিকে দুই ব্যাগ ভর্তি তরল বহন করতে ও তাতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে।

অগ্নিকাণ্ডের একদিন আগে ক্লিনিকটির জরুরি বহির্গমন দরজা বাইরে থেকে আঠালো টেপ দিয়ে আটকানো অবস্থায় পাওয়া যায়, পরে ওই টেপ খুলে ফেলা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে কিয়োডো।

পুলিশের ধারণা, সন্দেহভাজন ৬১ বছর বয়সী ওই ব্যক্তিই দরজাটি সিল করে দিয়েছিলেন, যেন ক্লিনিকের ভেতরে থাকা লোকজন বাইরে বেরিয়ে আসতে না পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..