রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক

পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৮১৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তরের সমন্বয়ে সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ লাখ ৭৯ হাজার ৬৪০ টাকা মূল্যের ৭৯ হাজার ৯৪০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটগুলো বাজারজাতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসময় ইজিবাইক চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ইজিবাইকসহ ছেড়ে দেওয়া হয়। তবে জব্দকৃত নকল সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, নকল ও অবৈধ সিগারেট শুধু সরকারের রাজস্ব ক্ষতিই করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। তাই এ ধরনের অভিযান নিয়মিত ও জোরদার করা প্রয়োজন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..