বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৮৪৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ)। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) বেলা ০২টায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফয়জুল কবীরের সভাপতিত্তে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম মোহাম্মদ জসীমউদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম কবির উদ্দিন, এ্যাড. মজিজুর রহমান, ডেপুটি ম্যানেজার জনাব নুরুন্নবী চৌধুরী, এসিস্ট্যান্ট ম্যানেজার জনাব জাকির হোসেন ও কমিউনিটি হাসপাতালসমূহের সচিব এ্যাড. আফছার আলী শাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পিআরডি ইনচার্জ জাওহার ইকবাল খান। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, ইসলামী ব্যাংক স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..