রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বিদেশের টাকায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬০৮৬ বার পঠিত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইজিপি একথা বলেন। জুমবাংলা ইউথ ফাউন্ডেশন নামে একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।

ড. বেনজীর আহমেদ বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছেন৷ তবে আমরা সকল ষড়যন্ত্রের শেকল ভেঙে সামনে এগিয়ে যাবো।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..