সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি উগ্রবাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে পটুয়াখালী-১ আসনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা পটুয়াখালী-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির ডাঃ ওহাব মিনার বিশিষ্ট লেখক আহমেদ আব্দুস সোবহানের স্মরণ সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত জামায়াত ছেড়ে একক নির্বাচনের ঘোষণা: তাড়াইলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উল্লাস ও মিষ্টি বিতরণ জিলফা জাহান ইন্নি’র মৃত্যুবার্ষিকীতে স্মারক সংকলন প্রকাশ ও দোয়া মাহফিল

করোনায় চারজনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় , কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬২২৩ বার পঠিত

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬০ জনের। নতুন করে আরও ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৪৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫১টি ল্যাবে ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ২৪৫টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৫৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এর মধ্যে তিনজন ঢাকার ও একজন রাজশাহী বিভাগের বাসিন্দা। তিনজন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..