মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাধারণ মানুষের আস্থার ঠিকানা রূপগঞ্জ ইউএন সাইফুল ইসলাম জয় রূপগঞ্জের তারাব পৌরসভায় তীব্র বিশুদ্ধ পানির সংকট : খাবার পানির জন্য হাহাকার বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

তাড়াইলে তাদরিসুল কুরআন মাদরাসার নতুন ভবন উদ্বোধন

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল এলাকায় অবস্থিত (জলতরঙ্গ শিশু পার্ক) তাদরীসুল কুরআন মাদরাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা মে) বিকেল ৩টায় মাদরাসা মিলনায়তনে (জলতরঙ্গ শিশু পার্ক, পশ্চিম সাচাইল) এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসার সাবেক শিক্ষাসচিব মাওলানা সাদেকুর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হাই।

এছাড়া উপস্থিত ছিলেন সওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ, আল কোরআন ক্যাডেট মাদরাসার পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মারকাযুল কোরআন আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতি নূরুদ্দীন আহমাদ এবং দারুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ জুয়েলসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে নতুন ভবনের সার্বিক কল্যাণ, মাদরাসার উত্তরোত্তর উন্নয়ন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..