কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী অন্যতম বিদ্যাপীঠ পুরুড়া উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে গড়া সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পুরুড়া হাইস্কুল ( ইউসেফস) এর উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দ্বিতীয় বার্ষিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মুজিরুল হক ভুইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: পলাশ মিয়ার সঞ্চালনায় ও বাবুল কারিগরি ইন্সটিটিউটের প্রতিষ্টাতা এবি ফ্যাশনের কর্নধার বিশিষ্ট শিল্পপতি সি আইপি সানাউল হক বাবুলের পৃষ্টপোষতায় অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শুদ্ধাচার বইটি একশ বিশ জন শিক্ষার্থী ও ত্রিশ জন শিক্ষকদের মাঝে উপহার প্রদান করা হয়। পাশাপাশি চলতি অর্থ বছরে পুরুড়া উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদেরকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউসেফস এর সদস্য বৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা মুলক বক্তব্য দেন। ইতিমধ্যে উক্ত সংগঠনের বিভিন্ন গঠন মুলক কার্যক্রমে বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যপক সাড়া ফেলে। এতে নিন্ম শ্রেণি থেকে দশম শ্রেণি শিক্ষার্থীদের পড়াশোনা কার্যক্রমে দিনদিন ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে। বাবুল কারিগরি ইন্সটিটিউট কর্নধার সি আই পি সানাউল বাবুলের ইতিবাচক মনোভাব ও বিদ্যালয়ে জাতি গড়ার কারিগর শিক্ষক সম্প্রদায়কে ইউসেফস এর পক্ষ থেকে ধন্যবাদ ও কর্তজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি ক্ষেত্রে এই সংগঠনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা ধারণা পোষণ করেন। এসময় সংগঠনের সভাপতি শাহরিয়ার জামান রামিম জানান, এই সংগঠন মুলত আগামী দিনের শিক্ষার্থীদেরকে প্রাথমিক ভাবে গড়ার তোলার হাতিয়ার হিসাবে কাজ করছে যাতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহনের পথ সুগম হয়। আমি সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও সহযোগিতা প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রানবন্ত করেন বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির আহবায়ক বিশিষ্ট সাংবাদিক মো: আব্দুস সাত্তার ভুইয়া, সিনিয়র শিক্ষক মো: মহি উদ্দিন নান্টু, সিনিয়র শিক্ষক মো রোকন উদ্দিন, সিনিয়র শিক্ষক মো শামসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত মো: মাসুম মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাদিয়া আক্তার ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনয় ভোমিক সহ সংগঠন ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।
উল্লেখ্য বিদ্যালয়টি সাবেক বিচারপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের বড় ভাই মরহুম আফতাব উদ্দিন বিএল এর হাতেগড়া প্রতিষ্ঠান যিনি প্রতিষ্টাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।