বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৮০০ বার পঠিত

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহের নান্দাইল এডিপির উদ্যোগে সাত শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সংস্থাটি পর্যায়ক্রমে ২২ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।

সোমবার (৮ জুন) সকালে নান্দাইল এডিপি কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সাগর জন কস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সাগর জন কস্তা বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল উপজেলায় সবুজায়ন কার্যক্রম জোরদার করতে সংস্থাটি কাজ করছে।

এ লক্ষ্যে ২২ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বিতরণকৃত চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিশু ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..