বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কিশোরগঞ্জে রাস্তা সলিংকরণ প্রকল্প পরিদর্শনে মাওলানা সিরাজুল ইসলাম ও চেয়ারম্যান প্রার্থী এমদাদুল ইসলাম

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৮০১ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ সদর উপজেলার ৩নং মাইজখাপন ইউনিয়ন পরিষদের আওতাধীন ৬নং ওয়ার্ডের কাচারীপাড়া এলাকায় অনিল চন্দের বাড়ি থেকে সমেদের বাড়ি পর্যন্ত রাস্তা সলিংকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ এমদাদুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় তারা প্রকল্প এলাকা পরিদর্শন করে চলমান কাজের অগ্রগতি ও মান যাচাই করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি দূর করে গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলামের সার্বিক সহায়তা এবং মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের নেতৃত্বে রাস্তা সলিংকরণ কাজটি সম্পন্ন হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ উন্নয়নকাজের মাধ্যমে এলাকার যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..