বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

নান্দাইলে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল :
  • আপলোডের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৮০৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশক্রমে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিজম, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। নান্দাইলে আয়োজিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক, এআই বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন (জুম মাধ্যম) পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। প্রশিক্ষণটি সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইল সভাপতি হান্নান মাহমুদ। নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। প্রথমদিন প্রশিক্ষনে রিসোর্সপার্সন ছিলেন ঢাকা স্ট্রিম অনলাইন এর প্লানিং এডিটর জিএম মোস্তাফিজুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার, ভুয়া তথ্য ও গুজব শনাক্তকরণে ফ্যাক্ট চেকিং পদ্ধতি এবং সংবাদ সংগ্রহ ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, বর্তমান তথ্য প্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রশিক্ষণ কর্মশালাটি আগামী তিন দিনব্যাপী চলবে এবং এতে অভিজ্ঞ প্রশিক্ষকরা বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..