বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

বৃক্ষরোপণ কর্মসূচি ও অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত

নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে নান্দাইলের আল জান্নাত প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়ের অনুপ্রেরণায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল কাদির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এনামুল হক বাবুল বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিদ্যালয়ের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে জাকির হোসেন দেওয়ান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতার শিক্ষা গ্রহণ করতে হবে।

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে আগত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয়। উপস্থিত সবাই এমন আয়োজনকে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..