বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়তে নান্দাইলে বিতর্ক প্রতিযোগিতা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৭৯৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নান্দাইলের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচটি দল অংশগ্রহণ করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম এবং ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট কবি সুফিয়ান বেগম।

সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল ও প্রভাষক নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, নৈতিকতা, জবাবদিহিতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে যুক্তি উপস্থাপন করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতাও জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. তফিল উদ্দিন মণ্ডল, অধ্যাপক আবু তাহের সাগর, অধ্যাপক মো. মাহবুবুর রহমান বাবুল এবং সিনিয়র সাংবাদিক বাবু রমেশ কুমার পার্থ।

বিচারকদের মূল্যায়নে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা জাহান তুর্জা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং তালগাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুধীজন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..