বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

মধুপুর-দেওয়ানগঞ্জ হাইওয়ে সড়কের ভাঙন মেরামত শুরু :প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে দ্রুত সংস্কার কাজ

এম আর বাবুল নান্দাইল :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৮০০ বার পঠিত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে মধুপুর-দেওয়ানগঞ্জ হাইওয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ শুরু হয়েছে। মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর তাৎক্ষণিক নির্দেশনায় সড়কটির হাটশিরা বাজার সংলগ্ন লক্ষীপুর জামে মসজিদের পাশের ভাঙা অংশে মাটি ভরাট ও সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে থাকত। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম ভোগান্তির শিকার হতে হতো। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়কটির বেহাল অবস্থার বিষয়টি প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজের উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কার কাজ শুরু করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সড়কটিকে যান চলাচলের উপযোগী করা হবে।

এদিকে দীর্ঘদিনের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, সংস্কার কাজ সম্পন্ন হলে মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..