সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৮০৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে মিয়ানমার ও চীন হয়ে অর্থনৈতিক করিডোর তৈরির চীনের প্রস্তাবকে প্রাথমিকভাবে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহাদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে চীন ও মালয়েশিয়ার সরকারপ্রধানদের সঙ্গে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা দেশের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সফরে প্রবাসীদের সুযোগ-সুবিধা, দেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।

মাহাদী আমিন আরও বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরির প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের উদ্যোগের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যান। ছয় দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। এ সফরে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মোট ২৫ জন সদস্য প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..