শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর

নোয়াখালীতে ঋণে জর্জরিত হয়ে অটোচালকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৬২৬৫ বার পঠিত

নোয়াখালীল সেনবাগ উপজেলায় ভাড়া বাসা থেকে এক আটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো.আলাউদ্দিন (৩৫) উপজেলার বীজবাগ ইউনিয়নের রশীদ মিস্ত্রী বাড়ির উত্তর বীজবাগ গ্রামের রুহুল আমিনের ছেলে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীজবাগ মইলদিঘী এলাকার হাফেজ বাড়ীর মুক্তিযোদ্ধা শরিয়ত উল্ল্যার ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আলাউদ্দিন ঋণ করে একটি অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করে আসছিল। কিছু দিন আগে অটোরিকশাটি চুরি হয়ে যায়। কিন্তু অটোরিকশা ক্রয়ের কয়েকটি কিস্তি বাকী থেকে যায়। একপর্যায়ে রিকাশা ক্রয়ের ঋণের দায়ে পড়ে সে আত্মহত্যা করে।

ওসি ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..