শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির

বিমানবন্দরে সৌদি ফেরত যাত্রীর কাছে মিলল বিপুল পরিমান স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৬১১৭ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১৮০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। আতাউর রহমান নামে ওই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এসেছিলেন।

জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা। সোনা জব্দের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।

আতাউর হবিগঞ্জের বাসিন্দা। কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার সানোয়ারুল কবীর জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে শারজাহ থেকে আতাউর একটি ফ্লাইটে করে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার ইমিগ্রেশন শেষ করে গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় সঙ্গে আনা ব্যাগগুলো স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ব্যাগের ভেতর দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

তিনি বলেন, পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি গোল্ড বার এবং তার প্যান্টের ভেতর থেকে স্বর্ণের পাঁচ পিস চুড়িসহ মোট ৫ কেজি ১৮০ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

গ্রেফতার আতাউরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থামায় কাস্টমস আইন ও ফোজদারি একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..