রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী

সম্পূর্ণ রাত সাগরে কাটানোর পর আটকে পড়া জাহাজ ফিরল

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৬২৯০ বার পঠিত

কক্সবাজার সমুদ্র উপকূলের নাজিরারটেক চ্যানেলে চার ঘণ্টার বেশি সময় আটকে ছিল পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস। সেন্টমার্টিন থেকে কক্সবাজার আসার পথে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার ৩০শে ডিসেম্বর ৪টার পর তীরে ফিরেছে জাহাজটি। জাহাজটি আটকে পড়ার বিষয়টি স্বীকার করেছে জাহাজের ইনচার্জ হোসাইন উল ইসলাম বাহাদুর।

তিনি আরো বলেন বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ৫শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে রওনা দেয় জাহাজটি। স্বাভাবিকভাবে রাত ১১ টা থেকে রাত বারোটার মধ্যে জাহাজ কক্সবাজারে পৌঁছার কথা। কিন্তু ভাটার কারণে ডুবোচরে আটকা পড়ে জাহাজটি। পরের জোয়ারের পানি বৃদ্ধি পেলে বৃহস্পতিবার ভোর চারটায় তীরে  আসছে। জাহাজ আটকে পড়া অনেক পর্যটক ভয়ে কান্না কাটি করছিলেন বলে জানান তিনি। ভাড়া নয় ইঞ্জিনের ত্রুটির কারণে জাহাজ আটকা পড়েছিল বলে দাবি তাদের।

ওই জাহাজের এক কর্মকর্তা ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হওয়ার কথা স্বীকার করা কর্তৃপক্ষ তাকে সরিয়ে দেয়। প্রত্যেক পর্যটকদের জন্য যানবাহনের ব্যবস্থা কথা বলা হলো প্রকৃতপক্ষে এসবের কিছুই করা হয়নি যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেন্টমার্টিন ফেরত যাত্রীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..