বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী পৌরসভার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ, নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ কাঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু মোরেলগঞ্জে ফকির রাসেল আল ইসলামের উদ্যোগে তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন আমতলীতে বসতঘরে হামলা, খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়তে আদমদীঘি ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মোরেলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের “বরাদ্দ আছে, সুব্যবস্থা নেই: পটুয়াখালী পিটিআইয়ে অনিয়মের ছাপ” আদমদীঘিতে ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে ফকির রাসেল আল ইসলামের উদ্যোগে তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর)বিকেলে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজ ও পশ্চিম জিউধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফকির রাসেল আল ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পশ্চিম জিউধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মূসা গাজী, রাসেল বিশ্বাস, উপজেলা যুবদল নেতা রমিজ উদ্দিন শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, মো. রাজু মল্লিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসচেতনতা তৈরির পাশাপাশি বৃক্ষরোপণে স্থানীয় জনগণকে উৎসাহিত করা হচ্ছে।

কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেন মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..