বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে বসতঘরে হামলা, খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়তে আদমদীঘি ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মোরেলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের “বরাদ্দ আছে, সুব্যবস্থা নেই: পটুয়াখালী পিটিআইয়ে অনিয়মের ছাপ” আদমদীঘিতে ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাট জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক হলেন মোরেলগঞ্জের প্রধান শিক্ষক লুৎফর রহমান গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৩ প্রতিষ্ঠান ও ৪ বিশিষ্ট নাগরিক তাড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোরেলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও তার ছোট ভাই মানিক বাছাড় (৪২)। তারা দুজনই দিনমজুর হিসেবে কৃষিকাজ করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুই ভাই মহিষপুরা-হোগলাপাশা গ্রামের তাদের ভগ্নিপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রির জমিতে বীজতলা রোপণের কাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়ে মারা যান।

বজ্রপাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি মহিষপুরা পুলিশ ফাঁড়িতে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

মহিষপুরা পুলিশ ফাঁড়ির টু-আইসি এএসআই ঝন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বিধান বাছাড় স্ত্রী শিখা রানী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। অপরদিকে তার ছোট ভাই মানিক বাছাড় স্ত্রী বিথি রানী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দুই সহোদর ভাইয়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় হোগলাপাশা ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের আবহ।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..