বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগকবলিত নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু সান্তাহারে তারেক রহমানের কারামুক্তি দিবসে দোয়া মাহফিল মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী হরিরামপুরে ছাত্রদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য আমতলী পৌরসভার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ, নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ

দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

সাংবাদিকদের জন্য অনতিবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে রয়েছে। সরকার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও সাংবাদিকদের কিছুই বাড়েনি। সাংবাদিকরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। তারা যে বেতন পান, সেই বেতনে টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, সেভাবে অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি, এই সরকার সাংবাদিকবান্ধব সরকারের পরিচয় দেবে।’

সমাবেশে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘দেশে এখন নির্বাচিত সরকার এসেছে। তাদের কাছে আমরা চাই, আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়াবেন। যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে প্রণোদনা দিতে হবে। দশম ওয়েজ বোর্ড গঠন করে তা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন না করলে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।’

ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাবেক সভাপতি মোরসালিন নোমানী প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..