মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

ভারতে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত; অর্থনীতি বাঁচাতে লকডাউন দিতে চায় না মোদী সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬৩০৬ বার পঠিত

করোনাভাইরাসের অতি-সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ভারতে দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটিতে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে; যা গত চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, ভারতে গত সেপ্টেম্বরের পর একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে মঙ্গলবার নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন। এই রোগীদের মধ্যে রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও আছেন।

ভারতে দৈনিক সংক্রমণ গত চার মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে ভূমিকা রাখছে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন। এর আগে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপকে ছাড়িয়ে যাচ্ছে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট। দেশটির কর্তৃপক্ষ বলছে, ওমিক্রনের দাপট চললেও হাসপাতালে রোগী ভর্তি তেমন বৃদ্ধি পায়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে এই ভাইরাসে মারা গেছেন অন্তত ১২৪ জন। এছাড়া অতি-সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত দেশটির ২৩ রাজ্য এবং ভূখণ্ডে ছড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার ৮৯২ জন।

ওমিক্রনে আক্রান্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে (৫৬৮ জন)। এর পরই দিল্লিতে ৩৮২ জন, কেরালায় ১৮৫ জন, রাজস্থানে ১৭৪ জন, গুজরাটে ১৫২ এবং তামিলনাড়ুতে ১২১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৬১ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ১ লাখ ৭১ হাজার ৮৩০ জন।

এছাড়া করোনা মহামারিতে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ১৭ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত নভেম্বরের শুরুর দিকের তুলনায় ভারতে বর্তমানে করোনা সংক্রমণ ৩ দশমিক ২৪ গুণ বৃদ্ধি পেয়েছে। করোনার নতুন এই প্রাদুর্ভাবে দেশটির অনেক রাজ্য স্কুল, কলেজ বন্ধ, রাত্রিকালীন কারফিউ জারি এবং অন্যান্য কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..