মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মিয়ানমারের স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬০৬৪ বার পঠিত

বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাঠানো এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।

বার্তায় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশ।

এতে বলা হয়, একটি ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশি হিসেবে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং সম্পর্ক আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।

এ উপলক্ষ্যে বাংলাদেশের জনগণ মিয়ানমারের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচর দ্বীপে এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..