সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

পিছিয়ে যাচ্ছে বইমেলা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬৩১০ বার পঠিত
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে অমর একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। জানা গেছে, এবার প্রতিবছরের মতো ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বইমেলা শুরু না হয়ে কিছুটা বিলম্ব হতে পারে।

১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা অমর একুশে গ্রন্থমেলা, ইতোমধ্যে স্টল বরাদ্দসহ বেশকিছু কাজের প্রস্তুতিও জোরদার করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। এরই মধ্যে জানুয়ারি মাসের শুরু থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জারি হয়েছে নতুন করে বিধিনিষেধ। বাংলাদেশেও সংক্রমণ প্রতিদিনই বাড়ছে।

এমন পরিস্থিতিতে বইমেলা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলো। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

তবে মেলা ঠিক কবে থেকে শুরু হবে, এ বিষয়ে পরে জানানো হবে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..