মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

করোনা যেন পিছু লেগেই আছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৬২৬৯ বার পঠিত

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রোববার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৫ হাজার ২২২ জন; শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে ২ ও বরিশালে ১ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..