মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

কথা রাখোনি তুমি —রিমি কবিতা

লেখক: সায়েদা রিমি কবিতা
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬৩৩৯ বার পঠিত

কথা ছিলো কত স্বপ্ন মাখা ভোরের,
কথা ছিলো বুকে মাথা রেখে কবিতা শোনার,
কথা ছিলো সমুদ্র স্নানে যাবার,
কথা ছিলো দুজনেই সাজাবো নতুন পাহাড়ি সংসার ;
কতো শতো কথা দিলে তুমি,
সাথে আরো দিলে স্বপ্নময় প্রতীক্ষা ; তোমার সাথে স্বপ্নের সহযাত্রী হয়ে প্রতীক্ষায় যখন আমি ক্লান্ত – রিক্ত,
তুমি মুখ ফিরিয়ে মাঝ পথেই ফেলে গেলে আমাকে,
অসার অবসন্ন স্বপ্নেরা পথ হারালো।
সমুদ্র স্নানে আর যাওয়া হলো না, হলো না পাহাড়ি সংসার।
হলো না তোমার বুকে মাথা রেখে সমুদ্রের শব্দের সাথে কবিতার আসর,
হঠাৎ দমকা ঝড়ে এলোমেলো সব, পথের মাঝে ই বিষাক্ত ছোবলে মৃত প্রায় আমি।
অথচ কথা ছিলো প্রচন্ড ঝড়েও
হাত ছাড়বে না আমৃত্যু।
কতটা নিখুঁত অভিনয় ছিলো সকল কথাতেই,
আমাকে ফেলেই চললো তোমার আগামীর আয়োজন।
কিন্তু এমন তো কথা ছিলো না।
সব সময় পাশে থাকার প্রত্যয়ে হাত ধরেছিলে, কিন্তু
কথা রাখোনি তুমি, প্রিয়!!!

রিমি কবিতা…….

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..