বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

সিইসি প্রতিহিংসা চরিতার্থে নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন : ইসি মাহবুব

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৬০২৯ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রতিহিংসা চরিতার্থের জন্য নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘বর্তমান ও সাবেক নির্বাচন কমিশনাররা বিধি মোতাবেক কমিশন থেকে চিকিৎসার খরচ নিয়ে থাকেন। কে এম নূরুল হুদা নিজেও নির্বাচন কমিশন থেকে চিকিৎসার জন্য টাকা নিয়েছেন।’

‘নির্বাচন কমিশনার হিসেবে যথাযথ চিকিৎসা পাওয়া আমার মৌলিক অধিকার’ উল্লেখ করে ইসি মাহবুব বলেছেন, ‘নির্বাচন কমিশনারদের চিকিৎসাবিধি অনুযায়ী আমার চিকিৎসার ব্যয় নির্বাহ করা হয়েছে। তবে গত দুই বছরে আমি চিকিৎসার জন্য সরকারিভাবে বিদেশে যাইনি। বরং এই দুই বছর চিকিৎসার জন্য সম্পূর্ণ নিজের খরচে আমি আমেরিকা গিয়েছি।’

‘চিকিৎসার অর্থ ব্যয় সম্পর্কে আমার বক্তব্য’ শিরোনামে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার ইসি মাহবুব এ সব কথা বলেছেন।

মাহবুব বলেছেন, ‘নির্বাচন বিষয়ে আমার ভিন্নধর্মী অবস্থানের কারণে সিইসি তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য চিকিৎসার বিষয় উল্লেখ করে আমার বিরুদ্ধে নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন।’

মাহবুব তালুকদার বলেছেন, ‘গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করে আমার চিকিৎসার ব্যয় বছরে ৩০ লাখ থেকে ৪০ লাখ টাকা বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি খরচের প্রকৃত হিসেব প্রদান করেননি।’

ইসি মাহবুব বলেছেন, ‘তিনি (সিইসি) আমাকে রোগাক্রান্ত ব্যক্তি বলে উল্লেখ করে বলেছেন, আমি কখনও আইসিইউতে বা কখনও সিসিইউতে থাকি। কিন্তু ইচ্ছা করলেই কেউ আইসিইউ বা সিসিইউ-তে থাকতে পারে না।’

‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের চার জন চিকিৎসক মেডিকেল বোর্ড গঠন করে দুই দফা শারীরিক পরীক্ষা করেন। এরপর তাঁরা বিদেশে চিকিৎসার জন্য অনুমোদন দেন’ জানিয়ে মাহবুব তালুকদার বলেছেন, ‘প্রকৃতপক্ষে আমি নির্বাচন কমিশনার হওয়ার সময় থেকেই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। সেই ক্যানসার শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। আমি সিঙ্গাপুর ও ভারতের চেন্নাইয়ে চিকিৎসা করিয়েছি।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..