মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা

বিএনপির সামনে কেউ নেই, তাই উল্টাপাল্টা বলছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬১০৪ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি যখন সংলাপে যাওয়ার জন্য আমাদের ডাকলেন, আমরা সবাই গেলাম, কিন্তু বিএনপি যায়নি। তাদের যাবেই বা কে? তারা ক্ষমতায় গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে, বা কে নেতৃত্ব দেবে?

গণভবনে আজ মঙ্গলবার ১৪ দলের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপির আসলে সামনে তো কেউ নেই, তারা এটা-সেটা উল্টাপাল্টা বলেই যাচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘একজন হচ্ছে, এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত, আরেকজন ১০ ট্রাক অস্ত্র মামলা, গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক। ২০০৭ সাল থেকে আর খবর নেই। সেখানে বসে বসেই এখন আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলে সেই সুবিধাটা নিচ্ছে, এটা ঠিক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..