বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগে ৬ বিঘা জমির আমন চারা উপড়ে ফেলার অভিযোগ মোরেলগঞ্জে ২৩ সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

দ্রব্যমূল্যের সিন্ডিকেট দমনে ব্যর্থ হয়েছে সরকার-পাবনায় জোনায়েদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৬০৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দ্রব্যমূল্যের সিন্ডিকেট দমনে ব্যর্থ হয়েছে সরকার এমন মন্তব্য করেছেন দেশের অন্যতম বাম রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (১৯ মার্চ) সকালে পাবনা প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলন পাবনা জেলার মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলিনের পথে, দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছে স্বৈরাচার সরকার। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করছে সরকারের দোসররা আর সেই ভুক্তভোগী সাধারণ জনগণ। সরকারের রিজার্ভ ফান্ডে কোন অর্থ নেই তাই দ্রব্যর মূল্য বৃদ্ধি করে সিন্ডিকেটের মাধ্যমে জনগণের উপর স্ট্রিম রোলার চালাচ্ছে এই সরকার। দেশে ৭৫ এর মতো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যে সরকার ভাতের অধিকার নিশ্চিত করতে পারে না সেই সরকারের ক্ষমতার মসনদে থাকার অধিকার নেই। দেশের ছাত্র-জনতার রাজপথের অবিরাম আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপেট অচিরেই পরিবর্তন হবে।

গণসংহতি আন্দোলন পাবনা জেলার আহবায়ক জুলহাসনাইন বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পরিষদের সদস্য আবুল হাসান রুবেল,জেলার সদস্য সচিব মির্জা রানা, সদস্য কামরুল ইসলাম লিটন, বেড়া উপজেলার আহবায়ক সানোয়ার হোসেন, দৈনিক পাবনার চেতনার স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান শ্রাবণ প্রমুখ। মতবিনিময় সভায় অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..