বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

মিরপুর সাইন্স কলেজে ২০২১-২২ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
  • আপলোডের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৬২৬৬ বার পঠিত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর) মিরপুর সাইন্স কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২) সকালে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সাইন্স কলেজের উপদেষ্টা ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক উপদেষ্টা ইঞ্জিঃ এইচ এম বেলাল নীল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, সফলতার শর্টকাট কোন রাস্তা নেই। এটা পরিশ্রম ও সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। শুধু ভালো ছাত্র হওয়াই শেষ কথা নয় ভালো মানুষ ও চরিত্রবান হও‍য়া বেশি দরকার। এইচএসসি লেভেল হচ্ছে জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকেই মানুষের ভবিষ্যৎ জীবনে কে কি হবে তা চুড়ান্ত হয়ে যায়। তাই এসময় সঠিকভাবে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে মিরপুর সাইন্স কোচিং নামে। সেখান থেকে আজ হয়েছে সাইন্স কলেজ। একদিন এই প্রতিষ্ঠানের নাম হবে সাইন্স বিশ্ববিদ্যালয়।

মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের প্রভাষক সৈকত আলম শাকিল, ইংরেজী বিভাগের প্রভাষক ফারহানা আকতার, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী তানভীর হাসান, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হক খোকন।

সভাপতির বক্তব্যে মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন নবীনবরণ অনুষ্ঠান সফল করার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় মিরপুর সাইন্স কলেজ একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাবেই।

এছাড়াও অনুষ্ঠানে নটরডেম সাইন্স ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

কলেজের ছাত্রছাত্রীরা দিনব্যাপী এই অনুষ্ঠানে নিজেরা নাচ, গান, কবিতা আবৃত্তি, সমবেত গান, কৌতুকসহ নানা ধরনের কর্মকাণ্ডে অংশ গ্রহণ করেন। কলেজের শিক্ষকগণও সঙ্গীত পরিবেশন করেন। সব মিলিয়ে একটা আনন্দঘন ও বর্ণিল দিন উপভোগ করল মিরপুর সাইন্স কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..