বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

দুদকের তথ্যের ভিত্তিতেই পিকে হালদার গ্রেপ্তার : পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৬২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে গ্রেপ্তার হওয়া পিকে হালদারের বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পিকে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ভারত তাকে (পিকে হালদার) বাংলাদেশে ফেরত পাঠাবে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রসচিব। এর আগে তার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।

পররাষ্ট্রসচিব বলেন, ‘পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া পিকে হালদারকে দেশের ফেরানোর ব্যাপারে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের এ বিষয়ে সব ধরনের আশ্বাস দিয়েছেন।

পিকে হালদারের বিষয়ে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, তাকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ জন্য একটু সময়ও লাগতে পারে। এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।‌ তাকে ফেরত পাঠানোর বিষয়টাও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।

হাইকমিশনার বলেন, পিকে হালদারের বিষয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা হয়েছে। এটি দুই দেশের নিয়মিত সহযোগিতার একটি অংশ। গত সপ্তাহে ছুটির দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষ করেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে। আমরা তা যাচাই করছি। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের কাছে যা তথ্য আছে তার ভিত্তিতে একটা সময় বাংলাদেশকে জানানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..