মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সকল অংশীজনের সাথে আলোচনা করা হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৬৩৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু আজ বলেন, গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইনটি যাচাই বাছাই ও সংসদে পুনরায় উপস্থাপনের আগে সকল অংশীজনের সাথে আলোচনা করা হবে।

বৃহষ্পতিবার জাতীয় সংসদ ভবনে তার অফিসে বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে এ কথা বলেন। তিনি বলেন, আইনটি যাতে বির্তকমুক্ত হয় সেজন্য সাংবাদিক, মালিক, শ্রমিক ও কর্মচারীদের সাথে আনুষ্ঠানিক আলোচনা করে চূড়ান্ত করা হবে।

তিনি আইনটির বিভিন্ন দিক নিয়ে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে বলেন, আইনটি গণমাধ্যমের জন্য খুবই জরুরি।

আলোচনাকালে বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ ও ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..