বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

পদ্মা সেতুর উদ্বোধন : বাংলাদেশকে যুক্তরাষ্ট্র-কানাডার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৬০৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কানাডা হাইকমিশনের পক্ষ থেকে বিবৃতিতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

আজ শনিবার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘পদ্মা সেতুর উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারকরণে জনগণ ও পণ্যের সুদক্ষ সংযোগ স্থাপনের জন্য টেকসই পরিবহণ পরিকাঠামো তৈরি করা জরুরি। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ সৃষ্টি করবে, ফলে বাণিজ্য বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। এটি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ সৃষ্টিতে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত।’

কানাডীয় হাইকমিশন তাদের টুইটারে আজ শনিবার সকালে এক পোস্টে বলা হয়, ‘পদ্মা সেতুর উদ্বোধনের বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করছে। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘ দিনের অংশীদার হিসেবে আমরা (বাংলাদেশকে) অভিনন্দন জানাই।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..