বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

অফিসের সময়সূচি নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৬২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিদ্যুৎ সাশ্রয় করতে অফিসের সময় কমবে নাকি বাসা থেকে অফিস করার সিদ্ধান্ত আসবে, এ বিষয়ে শিগগিরই জানানো হবে।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয় করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসে যতটুকু না করলেই নয়, এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি চিন্তা করা হচ্ছে। মানুষের কষ্ট যাতে না হয়, সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে প্রধাবমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তেলভিত্তিক (ডিজেল) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামীকাল মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের কথাও বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, আপাতত তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত থাকবে। সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প। ৮টার পর শপিংমল বন্ধ থাকবে। আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। সরকারি বেসরকারি অফিসের সভা হবে ভার্চুয়ালি। অফিসের সময়সূচি ১-২ ঘণ্টা কমানোর চিন্তা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..