বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

টেনিসকে বিদায় ফেদেরার

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৫৭ বার পঠিত

রজার ফেদেরার টেনিসকে বিদায় জানিয়েছেন। আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হতে যাচ্ছে তার সবশেষ এটিপি টুর্নামেন্ট। দীর্ঘদিন হাঁটুর চোটে ভোগার পর তা থেকে সেরে উঠেই এই সিদ্ধান্ত জানালেন সুইস এই কিংবদন্তি।

আজ ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানান এই সিদ্ধান্ত। সেখানে তিনি জানান, ‘আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার। আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।’

ভবিষ্যতে টেনিস খেলবেন, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়, জানান ফেদেরার। বললেন, আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হবে আমার শেষ এটিপি ইভেন্ট। ভবিষ্যতে আরও টেনিস খেলব, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়। আর কোনো গ্র‍্যান্ড স্ল্যাম কিংবা কোনো ট্যুরে খেলব না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..