বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া দরকার : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৬১ বার পঠিত
ফাইল ছবি

পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট, আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এর চেয়ে ভালো ছিলাম- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সংসদে ভাষণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি প্রধানমন্ত্রীর ভারত সফরকে হতাশাজনক বলে মনে করছে। তারা এই হতাশা থেকে আন্দোলনে নামবে। এ বিষয়টি কীভাবে দেখছেন-প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির সব কিছুতেই হতাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিলো। অতএব তাদের বাংলাদেশ নিয়েই হতাশা। মির্জা ফখরুল কীভাবে বলেন? আমি তো মনে করি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তিনি কীভাবে বলেন পাকিস্তান আমলে ভালো ছিলো বা পাকিস্তান ভালো ছিলো। বাংলাদেশ নিয়ে তো তাদের হতাশা।

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এ বিষয়ে ভারতের রাষ্ট্রদূতও বলেছেন, এ সফর অত্যন্ত সফল হয়েছে। এটা বলাতে তারা আরো হতাশ হয়েছেন। বাস্তবতা হচ্ছে এই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..