রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মায়ানমার হতে অনুপ্রবেশকারী ঠেকাতে বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৬২৭৭ বার পঠিত

মায়ানমার হতে অনুপ্রবেশকারী ঠেকাতে টেকনাফ সীমান্তে বাংলাদেশ কোস্ট গার্ডের টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, পার্শবর্তী দেশের অভ্যন্তরীন অস্থিরতায় বাংলাদেশর টেকনাফ সীমানায় যেন বিন্দুমাত্র বিরুপ পরিবেশ সৃষ্টি না হয় এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মানব পাচার, চোরাচালান, মাদকদ্রব্য পাচার সহ নতুন ভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। মায়ানমারের অভ্যন্তরীন অস্থিরতার সুযোগে অনুপ্রবেশকারী ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ টেকনাফ হতে শাহপরীর দ্বীপ পর্যন্ত রাত-দিন নিয়মিত অত্যাধুনিক হাইস্পীড বোটের মাধ্যমে টহল চলমান রয়েছে।

এছাড়াও টেকনাফ, শাহপরী, বাহারছড়া ও সেন্টমার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েন করার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোন প্রকার পরিস্থিতি মোকাবেলায় এবং দেশের মানুষের জান মালের নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বপালন করে যাচ্ছে।

এছাড়াও যে কোন প্রকার গুজব কিংবা মিথ্যা প্রোপাগান্ডা যেন অনাকাঙ্খিত কোন পরিস্থিতি/ অস্থিরতা তৈরি করতে না পারে এজন্য নিজস্ব গোয়েন্দা নজরদারিসহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..